রাতের আধাঁরে খাদ্য নিয়ে হতদরিদ্রের বাড়িতে মহিলা আ.লীগ নেত্রী হ্যাপি

রাতের আঁধারে যখন কর্মহীন মানুষেরা করোনা আতংকে হতাশার জাল বুনছে, ঠিক তখনি হতদরিদ্র মানুষের দরজায় হাজির হয়েছেন কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি। মাগুরার শ্রীপুরের সন্তান ইসমত আরা হ্যাপি তার নিজ গ্রাম ঘাসিয়ারায় প্রতিটা গরীব মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন নিজ উদ্যোগে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। মহিলা আ.লীগ নেত্রী হ্যাপির এমন মহতী উদ্যোগে সবাই সাধুবাদ জানিয়েছেন।

গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিপর্যস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মাগুরা জেলায় পাঁচশো পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

কাদিরপাড়া ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, বর্তমান প্রেক্ষাপটে করোনার প্রকোপে সমাজের নিম্নবিত্ত মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে।
এরা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও লজ্জার কারণে মুখ খুলে কারো কাছে কিছু চায় না। এমতাবস্থায় সামর্থবানদের উচিৎ ইসমত আরা হ্যাপির অনুকরণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া।

এ বিষয়ে কেন্দ্রীয় মহিলা আ.লীগ নেত্রী ইসমত আরা হ্যাপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী সাহায্য করছি। এ মহামারি যতদিন থাকবে, ততদিন করে যাব।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর