গাজীপুরে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৭১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

সূত্রে জানা যায়, জেলার গাজীপুর সদর উপজেলায় ৩০ জন, কালিয়াকৈর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, কাপাসিয়া উপজেলায় ৩ জন, শ্রীপুর উপজেলায় ৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন অফিসের সূত্রে আরও জানা যায়, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৪১৮ জন। অন্য উপজেলার আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৭০ জন ও শ্রীপুর উপজেলার ৩৬ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২১৫ জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং ৩ জন মারা গেছেন।

এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৭৬১৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ৪৯৪ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর