ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৬ হাজারের বেশি

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করে আরও ৬ হাজার ৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে আরও ১৪৮ জনের।

শুক্রবার (২২ মে) আক্রান্তের বৃদ্ধির হার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে গেল ভারতে। গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যাটা একদিনে ৫ হাজারের উপরে পৌঁছে যাচ্ছিল। শুক্রবার একলাফে তা পার হয়ে গেছে ছ’হাজার।

শুক্রবার সকালে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৮৮ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। যার জেরে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭ জন।

অ্যাকটিভ কেস ৬৬ হাজার ৩৩০। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেও রেকর্ড। প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। এ নিয়ে ভারতে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫৮৩ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর