করোনাভাইরাস সংক্রমণের কারনে গৃহবন্দীতে থাকা, অসহায়, হাতদরিদ্র, নিম্ন আয়ের, কর্মহীন ৪০০ পরিবারের মাঝে রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (শুক্রবার) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার ঈদগাহ মাঠে এই খাদ্যসামগ্রী বিতরন করেন উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশের সঞ্চালনায় ও ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিক উল্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মহিব পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আওরঙ্গজেব বাবলু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু,ভোলাকোট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, বিএনপি নেতা ইসমাইল হোসেন,যুবদল নেতা হাফিজ আহমেদ, ওমর ফারুক, সিরাজুল ইসলাম, মানিক,ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শ্যামল পাটওয়ারী, সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ প্রমুখ।
বার্তা বাজার/টি.সি