যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ২৮ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ হাজারের বেশি মানুষের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওয়ার্লওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে আরও ২৮ হাজার ১৭৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। অপরদিকে মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৮ জণের।

আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ১৪০ এবং মারা গেছে ১ হাজার ৪০৩ জন। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২০ হাজার ৯০২ জন। এর মধ্যে মারা গেছে ৯৬ হাজার ৩৫৪ জন।

দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৮২ হাজার ১৬৯। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ৪২ হাজার ৩৭৯টি। এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৯০২ জন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৮৮৫ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর