পাকুন্দিয়ায় যুবলীগ নেতার ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরিব ও দুস্থ মানুষের মাঝে হাজী মকবুল হোসেনের অর্থায়নে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন।

আজ (শুক্রবার) সকালে উপজেলার জঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা নয়াপাড়া এলাকায় ১ হাজার মানুষকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় পাকুন্দিয়া থানা ওলামালীগ মান্নান, সাবেক সেনা কর্মকর্তা অব. শাহাব উদ্দিন রানা, হুমায়ুন মাষ্টার, ছাত্রলীগ নেতা চয়নসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা ও চরকাওনা জনকল্যান উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেন বলেন, করোনা ভাইরাসের এই সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ ও হাজী মকবুল হোসেনের সহযোগীতায় এখন পর্যন্ত ৫ দফায় প্রায় তিন হাজার মানুষকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহযোগীতা দিয়েছি। এ সংকট যতদিন থাকবে,ততদিনই মানুষের পাশে থাকবো।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর