প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছেন তার সন্তানরা। শুক্রবার (২২ মে) খাশোগির এক ছেলে এমন একটি ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগির বড় ছেলে সালাহ খাশোগি এক টুইটারে ঘোষণা দেন, আমরা আমাদের বাবার হত্যাকারীদের ক্ষমা দিয়েছি এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে নিলাম। তবে কেন খাশোগির ছেলে এই ঘোষণা দিলেন সেটি এখনো নিশ্চিতভাবে কোনো সংবাদমাধ্যমে বলা হয়নি।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জামাল খাশোগি। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের এই কলামিস্ট। শুরুতে তাকে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে সৌদি।
তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসে’র মুখে ১৯ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। যদিও ঘটনার সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে বারবার দাবি করে রিয়াদ।
সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ড হয়েছে, তিনজনের ২৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং বাকিরা খালাস পেয়েছেন।
বার্তাবাজার/এমকে