যে ১২ দেশে এখনও করোনাভাইরাস ছড়ায়নি

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা পুরো বিশ্ব। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এসব দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত (শুক্রবার সকাল সাড়ে ৮টা) আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১০ জন। প্রাণ কেড়ে নিয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জনের।

বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই আতঙ্কের মধ্যেও নির্ভাবনায় আছে ১২টি দেশ। কারণ, দেশগুলোতে এখনও মহামারী করোনাভাইরাস ছড়ায়নি।

বিশ্ব মানচিত্রের বুকে যে ১২ দেশে এখনও পৌঁছায়নি বিশ্বের ত্রাস হয়ে ওঠা করোনাভাইরাস:-

১. কিরিবাতি

২. মার্শাল আইল্যান্ড

৩. মাইক্রোনেসিয়া

৪. নাউরু

৫. উত্তর কোরিয়া

৬. পালাউ

৭. সামোয়া

৮. সলোমান আইল্যান্ড

৯. টেঙ্গো

১০. তুর্কমেনিস্তান

১১. ট্যুভালু এবং

১২. ভানুয়াতু।

এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এই তালিকায় ছিল ১৬টি দেশ। তার মধ্যে ৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সবশেষ করোনা ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে—কমোরস, লেসোথো, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর