শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের আট পাড়ায় করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সরদার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২১ মে ) সন্ধ্যায় সরদার ফাউন্ডেশনের যাত্রা শুরু করে নিজ গ্রাম ও গ্রামে বসবাসকারী সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্যে প্রথম বারের মতো সরদার ফাউন্ডেশন গঠন করে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সংগঠন সুত্রে জানা যায়, ঘড়িসার ইউনিয়নের আটপাড়ায় অনানুষ্ঠানিকভাবে সরদার ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করে।
আত্নপ্রকাশের দিনে “সচেতন হউন, নিরাপদ থাকুন” এই স্লোগানে ’প্রীতি উপহার’ হিসাবে গ্রামের ২৫০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী খাদ্য দ্রব্য প্রত্যেকের বাড়ি বাড়ি পৌছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,ঘড়িসাব ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম সরদার,রফিক সরদার,রনি সরদার,শরীফ সরদার,মীনহাজ সরদার সহ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লুরিডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার।
বার্তা বাজার/সি.কে