করোনায় আক্রান্ত চেচনিয়ার রাষ্ট্রপতি!

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার রাষ্ট্রপতি রমজান কাদিরভকে মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে একটি বিশেষ বিমানে করে মস্কোর ওই হাসপাতালে উড়িয়ে আনা হয়।

বুধবার তার শরীরে ফ্লু সংক্রান্ত লক্ষণ দেখা দেখা দেয়। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার ডাক্তাররা পরামর্শ দেন মস্কোকে নিয়ে চিকিৎসা করানোর। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে তাকে মস্কোতে নিয়ে আসা যায়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৪৩ বছর বয়সী এই চেচেন নেতার করোনা হয়েছে।

মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী কাদিরভের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণেই সন্দেহ করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন।

কাদিরভ এক সময় ছিলেন চেচেন বিদ্রোহী। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তার বাবা আতঁতায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপ-প্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি হন।

মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার রয়েছে দারুণ সখ্যতা। সে কারণেই চেচনিয়া এখন রাশিয়ার প্রজাতন্ত্র। আর কাদিরভ চেননিয়ার শাসক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর