ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৭ হাজারের বেশি

ব্রাজিলে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এদিনে আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজার ৫৬৪ জন। খবর আল জাজিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১। অপরদিকে, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৭ জন।

দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৫ হাজার ৯৬০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৬৪ হাজার ৮৭৯টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ২০ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৭২ জন। অপরদিকে মারা গেছে ৯১১ জন।

তার আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫১৭। অপরদিকে মারা গেছে ১ হাজার ১৩০ জন। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর