বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১০ জনে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জনের।

অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ লাখ ৮০ হাজার ৯৬৬ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৭ লাখ ৭৮ হাজার ৬২৩ জনের মধ্যে ২৭ লাখ ৭৮ হাজার ৬২৩ জনের সংক্রমণ মৃদু এবং ৪৫ লাখ ৬২০ জনের অবস্থা গুরুতর। ভাইরাসটিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৬ লাখ ২০ হাজার ৯০২ জন এবং মৃতের সংখ্যা ৯৬ হাজার ৩৫৪ জন।

অন্যদিকে রাশিয়ায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫৫৪ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৯৯ জন। এছাড়া ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইরান, ভারত ও পেরুতে শনাক্তকৃত রোগীর সংখ্যা এক লাখের বেশি।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫১১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর