রাতের আঁধারে “ঈদ উপহার” নিয়ে অসহায় মানুষরে দ্বারেদ্বারে

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চলোমান করোনা মহামারীর শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পর থেকেই অসহায় মানুষরে পাশে দাঁড়িয়েছেন। ধারাবাহিকভাবে খাবার, ইফতারি বিতরণ করেছেন।

এখন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় মধ্যবিত্ত ও গরীব মানুষের জন্য চাল, ডাল, আলুর পাশাপাশি, লাচ্ছি সেমাই, নূর সেমাই, চিনি, সাকু, সূজি, দুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাবার ও ঈদের বাজার উপহার নিয়ে রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায় পরিবার যারাই তার সাথে যোগাযোগ করছে তাদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছেন তিনি।

ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীদের সাথে কথা হলে তারা নাজিম উদ্দীন এর কার্যক্রম এর প্রশংসা করে বলেন ভবিষ্যত রাজনীতি তে তার মূল্যায়ন হলে সর্ব শ্রেণী-পেশার মানুষ উপকৃত হবে। ছাত্ররাজনীতিও অপছায়া থেকে মুক্তি পাবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর