ঈদের বাড়ী ফেরার পথে গাইবান্ধায় ট্রাক উল্টে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে। ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় ঘটে এ দূর্ঘটনা।
পলাশবাড়ী থানা সুত্রে নিহত ১৩ জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে হলেন,রংপুরের পীরগঞ্জের জোড়াকান্দর. এলাকার মৃত আব্দুস সামাদ এর পুত্র মোঃ শামসুল (৬০),মোঃ সুমন মিয়ার পুত্র মোঃ হান্নান(১৮),ডাসার পাড়া এলাকার মৃত এমদাদুল হক এর পুত্র মোঃ হান্নান(১৮),বড় আলমপুর ঘোল ঘড়িয়া এলাকার আঃ রাজ্জাক এর পুত্র মোঃ ইমরান(২২),মোঃ অানারুল. এর পুত্র মোঃ মনিরুল ইসলাম(২০),শানেরহাট বড়পাহার এলাকার মোঃ মকবুল হোসেন এর পুত্র মোঃ এরশাদ মিয়ার(৩৫) ও তার দুই ছেলে মোঃ ওবায়দুল (৮) ও আকাশ(১৫), ইছা খান এর পুত্র মোঃ আল আমিন (১৭),ফুল মিয়ার পুত্র ইছহাক খান(১৪),কাউনিয়া উপজেলার রামচন্দ্র এলাকার আব্দুল মতিন এর পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৫) , গাইবান্ধার পলাশবাড়ীর ছোট ভগবানপুর. এলাকার মোঃ খলিলুর রহমান এর পুত্র মোঃ মোত্তালিব (২৩) ও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কপূরা এলাকার মোঃ মহিউদ্দিনের পুত্র মিজানুর রহমান (২৭)।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মুঠোফোনে বার্তা বাজার কে জানান,”রড ভর্তি ট্রাকটি চট্টগ্রাম থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করে, যাত্রা বিরতিতে গাজিপুর থেকে এই ১৩ জন যাত্রী ট্রাকে উঠে। এবং গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে।” দূর্ঘটনার পর চালক পলাতক আছেন বলেও জানান তিনি। নিহতের অধিকাংশ শিশু ও কিশোর,নিহতরা ঢাকায় কাজ করতো।
কেএ/বার্তাবাজার