গরিবদের জন্য বিনামূল্যে ঈদ বাজার!

লকডাউনে দূস্থ, গরিব, অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষের জন্য বিনামূল্যে ঈদ বাজারের আয়োজন করেছে চট্টগ্রামের মাষ্টার লেইন (রেলওয়ে) সমাজ কল্যাণ পরিষদ।

বুধবার (২০মে) ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন হিরন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

যারা মনে করবেন নিজের বা পরিবারের যে কোন সদস্যের জামা কাপড় প্রয়োজন তারা যেন নিঃসংকোচে এই ঈদ বাজার থেকে সম্পূর্ণ বিনামূল্যে পছন্দনীয় জামা সংগ্রহ করতে পারেন সে জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

২৫ রমজান থেকে শুরু হয়ে স্টক শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাজার চলবে। এখানে প্রবেশের আগে অবশ্যই অ্যান্টিসেপটিক দ্বারা পরিষ্কার হয়ে আসতে হবে যেন সংক্রমণ রোধ করা যায়। এই বাজার থেকে প্রত্যেকেই শুধুমাত্র একটি করে পছন্দনীয় জামা নিতে পারবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর