গতকাল(বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেন সংগঠণটির নেতৃবৃন্দরা।
এর আগে দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সংগঠনটি। ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র কাজী মাহমুদুর রহমান রাজীব, এসআরসিসি এলামনাইএসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মাসুম, সাংগঠনিকসম্পাদক মো: রুবেল আহমেদ মিন্টু, সহকারী প্রচার সম্পাদক ও কার্যকরী সদস্য এম জামান স্বাধীন, কার্যকরী সদস্য মারুফ হাসান রুমোন। আরো উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র মুশফিকুর রহিম সোহাগ, ইমরুল হাসানসহ আরো অনেকেই।
এসময় এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাবু) বলেন-করোনা পরিস্থিতিতে মানুষ অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে যারা দিন আনে দিন খায় এমন খেটে খাওয়া মানুষজন।
লকডাউনের কারণে রমজানে ইফতার নিয়ে সংকটে পড়েছেন অসহায় মানুষ। এই ভাবনা থেকে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। তিনি এলামনাই এসোসিয়েশন এর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে এসোসিয়শন এর সকল সদস্যদের যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
কেএ/বার্তাবাজার