খেলতে গিয়ে গুপ্তধন পেল দুই শিশু

লকডাউনের বিরক্তি কাটাতে এক পরিবারের দুই শিশু কুঁড়েঘর বানিয়ে খেলা করতে গিয়ে পেয়ে যায় গুপ্তধনের সন্ধান। যার বর্তমান বাজার মূল প্রায় ৫০ হাজার ইউরো।

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভেনডোম এলাকায় বাবার পরামর্শে দাদির ঘরের চাদর আনতে গিয়ে এ গুপ্তধনের সন্ধান পায় দুই শিশু।

বিবিসি জানিয়েছে, লকডাউনে সময় কাটানোর জন্য দাদাবাড়িতে একটি খেলার কুঁড়েঘর তৈরি করতে চেয়েছিল দুই শিশু। এর জন্য দাদির অব্যবহৃত ঘর থেকে পুরনো চাদর ব্যবহার করতে পরামর্শ দেন শিশুদের বাবা। দাদির ঘরে ঢুকে পুরনো চাদর ধরে টান দিতেই হঠাৎ ভারী দুটি বস্তু নিচে পড়ে। পাত্তা না দিয়ে বস্তুগুলো আবারো একই স্থানে রেখে চাদর নিয়ে আসে শিশুরা। তবে বাবার কাছে দুটি বস্তু পাওয়ার কথা জানায় তারা।

গুপ্তধন পাওয়ার পর কোনো ধরনের পুরস্কারের আশা করেনি বাচ্চারা। কিন্তু বাবার কাছে একটি সুইমিংপুল পাবে কিনা প্রশ্ন করে তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর