মহামারী করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন বিএনপি।
আজ ২১মে (বৃহস্পতিবার) করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের ৫০০’শ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ‘র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপি ‘র আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপি ‘র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপি‘র সদস্য সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, বালিগাঁও ইউনিয়ন বিএনপি ‘র আহবায়ক আইউব আলী, সদস্য সচিব কাজী কামরুল আহসান, যুগ্ম আহবায়ক নুর নবী,ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক কাজী মেহেদী সজাগ।
যুবদল নেতা মোঃবাহার, মোঃ হানিপ রিপন, আব্দুল্লাহ আল মামুন,স্বেচ্ছাসেবক দল নেতা বাবর আলী,খান সাহাব,ফখর উদ্দিন,দাউদ, ছাত্রদল নেতা, আব্দুল্লাহ আল নোমান মোঃ আরিফ, মঃ রুবেল, তারেক, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মঃ স্বপন, সাধারণ সম্পাদক শেখ আহাম্মদ সহ অসংখ্য নেতা কর্মী। সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার