ফেনীর পরশুরামে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারনে কর্মহীন হয়ে পড়া ৭৫টি নিম্নবিত্ত,হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ‘শরিফুল ইসলামের’ উদ্যোগে পরশুরামের বিভিন্ন গ্রামে আজ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণ সম্পর্কে ‘শরিফুল ইসলাম’ বার্তা বাজারকে জানান, চলমান করোনা ভাইরাসের কারণে মানুষ এখন গৃহবন্দী। মানুষের কর্মযজ্ঞ বলতে গেলে প্রায় বন্ধ যার কারণে মানুষের পরিবারের মাঝে দেখা দিয়েছে আর্থিক অসচ্ছলতা এবং খাদ্য ঘাটতি।বিগত বছরগুলোতে রমজানের এমন সময়ে হয়তো কেনাকাটা কিংবা কাছের মানুষদের নিয়ে ঈদ উদযাপনের পরিকল্পনা করতাম।কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন।
করোনা,ঘূর্ণিঝড়,সব মিলিয়ে অসহায় দুঃস্থ মানুষ দুর্বিসহ এক পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছে। ঈদের আনন্দ,ঐতিহ্যই যেন এখন অনেক পরিবারের জন্য বিলাসিতা।এ অবস্থায় অন্তত ইদের দিনকে ঘিরে আশেপাশের কিছু অসহায় পরিবারকে নির্ভার রাখতে ক্ষুদ্র প্রচেষ্ঠা এটি।
তিনি বলেন, কাউকেই আমাদের কাছে আসতে হয়নি।৭৫টি পরিবারের সবার মাঝেই আমরা পৌঁছে দিয়েছি দুধ,চিনি,সেমাই,নুডুলস,চিড়া,আটা সম্বলিত উপহার।
শরিফ আরো বলেন, আমরা সবাই এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছি ভাইরাস আতঙ্কে মানুষের মাঝে এক অস্থিরতা বিরাজ করছে তার মধ্যে আবার মানুষের কাজকর্ম না থাকায় পরিবারগুলোতে খাদ্যের অভাব দেখা দিয়েছে যেটি মানুষকে আরো ভাবিয়ে তুলছে সে ক্ষেত্রে আমরা যারা একটু সচ্ছল এবং সামর্থ্যবান আছি তারা অবশ্যই আশেপাশের মানুষের পাশে দাঁড়ানো উচিত আমিও সেই চিন্তা থেকেই মহান আল্লাহ্ যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছেন আমি এইসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
বার্তা বাজার / ডাব্লিও.এস