পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ধামরাইয়ে ‘ঈদ উপহার’ বিতরণ চলমান রেখেছেন ধামরাই উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা। বৃহস্পতিবার (২১ মে) সারাদিন ধামরাই পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দুই শতাধিক গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করেন তিনি। বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিলো পোলাও’র চাল, ডাল, সেমাই, চিনি, আটা ও নগদ অর্থ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ও ঢাকা – ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি’র তত্ত্বাবধানে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এবং নারী উন্নয়ন ফোরাম ঢাকা বিভাগের সভাপতি এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তার উদ্যোগে তার ব্যক্তিগত তহবিল থেকে গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম আগে থেকেই চলমান রয়েছে। এরই ধারাবাহিকগতায় আজ (বৃহস্পতিবার) এর এই উপহার সামগ্রী বিতরণ।
খাদ্য বিতরনকালে গণমাধ্যমকে এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি কোনো গরীব অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এই কাজ করে যাচ্ছেন। তাঁর এই ঈদ উপহার সামগ্রী বিতরণের কাজ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন গ্রামে চলমান থাকবে বলেও জানান তিনি।

এসময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী, ডাঃ মোঃ আলমগীর কবীর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ারেছ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মজো মিয়া, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শামীম কবীর, ধামরাই তাঁতী লীগের সভাপতি খোকন হোসেন প্রমুখ সহ ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতানেত্র বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।
বার্তা বাজার / ডাব্লিও.এস