সিঙ্গাইরে উপজেলা শিক্ষা অফিসার করোনা আক্রান্ত

মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নারগিছ আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার(২১ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে, গত ১২ মে উপজেলায় শেষ ডিউটি করেন তিনি। ওই দিন চারিগ্রাম ইউনিয়নে সরকারি ত্রান বিতরণ শেষে সাভারস্থ নামাবাজার এলাকার বাসায় চলে যান। তারপর তিনি অসুস্থবোধ করেন এবং পরবর্তীতে জ্বর,ঠান্ডা,কাশি দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে কর্মরত তার ভাগ্নির সাথে আলাপ করেন। সেখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করান।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে ফোন করে তার পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে বলে জানান। পরে কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশনে আছেন বলে জানা যায়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর