নোয়াখালীতে সিভিল সার্জন কার্যালয়ের ৬ জন করোনায় আক্রান্ত

নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের ৬ জন কর্মচারী প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গত ১৯ ও ২০ মে শনাক্তকৃতদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনা পরীক্ষা ল্যাবে পাঠানো হয়। পরে আজ দুপুর তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

বর্তমানে করোনা আক্রান্ত কর্মচারীদের পারিবারিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান ডা. মোমিনুর রহমান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর