নান্দাইলে বঙ্গমাতা প্রমীলা ফুটবল দলকে ইউএনও’র ঈদ উপহার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বঙ্গমাতা প্রমীলা ফুটবল দলকে ঈদের উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন। বৃহস্পতিবার উপজেলা পরিষদে উপস্থিত হয়ে বঙ্গমাতা প্রমীলা ফুটবল দলের ১৫জন সদস্য এই ঈদ সামগ্রী গ্রহন করে।

এসময় ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজন, বাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল (যুগান্তর), কালের কন্ঠের আ লিক প্রতিনিধি আলম ফরাজী, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সাইদুর রহমান, বঙ্গমাতা ফুটবল দলের কোচ উজ্জল সহ সাংবাদিক শামছুজ্জামান বাবুল, শাহজাহান ফকির, আবু হানিফ সরকার, জহিরুল ইসলাম ও ফাহমিদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর