সিলেটে একদিনেই করোনায় ৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারের এক পল্লী চিকিৎসক (৪০), বালাগঞ্জ উপজেলায় এক ব্যক্তি (৪৬) ও ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ।

এদের মধ্যে পল্লী চিকিৎসক সিলেটের শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৫৫ বছর বয়সী বৃদ্ধের। অন্য নিজ বাড়িতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান যুগান্তরকে জানান, নিয়ম মেনেই এই ৩ জনের লাশ দাফন করা হবে। এ ছাড়া সিলেট বিভাগে ১০২ জনকে হোম কোয়ারেন্টিনে ও ৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর