ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত ১ ০জন সংবাদপত্র হকার ও সংশ্লিষ্ট ২ জন ব্যাক্তিসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক মেধাবী ছাত্রকে ঈদের উপহার দিলেন নান্দাইল অনলাইন সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনে নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংবাদপত্র হকারদের মাঝে অনলাইন সাংবাদিক পরিষদের নিজস্ব অর্থায়নের জনপ্রতি পাচঁশত টাকার রঙ্গিন খাম প্রদান করেন।
এসময় বিশেষ আমন্ত্রনে বাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল (যুগান্তর), কালের কন্ঠের আলিক প্রতিনিধি আলম ফরাজী, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া নান্দাইল অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি শামছুজ্জামান বাবুল (বাংলাদেশ প্রতিদিন), সাধারন সম্পাদক মোঃ শাহজাহান ফকির (আমার সংবাদ/বার্তা বাজার),অর্থ সম্পাদক মো. আবু হানিফ সরকার (ডেইলী বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম (দৈনিক খবরপত্র) ও নির্বাহী সদস্য ফাহমিদ আহম্মেদ (জাগো জনতা/নতুন কাগজ) সহ সংবাদপত্র হকারগণ উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার