স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়েরের নিজ উদ্যোগে ইফতার বিতরণ

সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আবুল খায়ের নিজ উদ্যোগে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নে, ইফতার বিতরণসহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার করেছেন।

বৃহস্পতিবার ২১ মে তাহিরপুরের নতুন বাজারে এই ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা জনাব আরিফ আহমেদ কায়সার, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুল ইসলাম, মাওলানা একরামুল হক (শাহালী), বালিয়াঘাট বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আমিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এমরান আহমদ,মহিদুল ইসলাম সহ উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দেশে কোভিড-১৯ আক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশের চলমান পরিস্থিতি থেকে সবাইকে হেফাজত রাখতে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন সাহেব।

জনাব আবুল খায়ের বলেন, পুরো বিশ্ব আজ অসহায় অদৃশ্য আক্রমণে কাঁপছে সবাই, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গকন্যা পৃথিবীতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অসহায়- হতদরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে নানা আর্থিক অনুদানসহ খাদ্য সামগ্রী বিতরণের নানা কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী হিসেবে ইতিপূর্বে নিজ এলাকায় নানা দুর্যোগে অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছি, এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিতে চাই।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর