ঠাকুগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনে সম্ভাবতা যাচাই

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ঠাকুগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের সম্ভাবতা যাচাই করেছে বিশেষজ্ঞ প্রতিনিধি দল।বৃহস্পতিবার সরেজমিনে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পরিদর্শনে আসেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.আনোয়ার খসরু পারভেজ।

এ উপলক্ষে সদর হাসপাতালের আয়োজনে এক মত বিনিময় সভায় বক্তব্য দেন বিশেষজ্ঞ ড.আনোয়ার খসরু পারভেজ, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবির, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, ডা: শাহজাহান নেওয়াজ, ডা: তোজাম্মেল হক প্রমুখ। এ সময় অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

এ সময় চিকিৎসক ও স্বাস্থ্য প্রশাসনের বিশেষজ্ঞগণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। সভায় জানানো হয়, পরবর্তিতে স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে পুর্নাঙ্গ রিপোর্টের পর সরকারী সিদ্ধান্তের উপরে ল্যাব স্থাপনের বিষয়টি চুড়ান্ত হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর