কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে আরও ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
একজন উপজেলার চরফরাদি ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের (৪৮) অপরজন সৈয়দগাঁও গ্রামের (১৭)। এরা ২জনই ঢাকা ফেরৎ ছিলেন।
এ নিয়ে গত ২ দিনে ৪ জন করোনা ভাইরাস পজেটিভ। মোট পজেটিভ রোগীর সংখ্যা ৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুস সাত্তার ‘‘বার্তা বাজার’’ কে জানান, গত ১৭ মে পাঠানো নমুনায় আজ উপজেলার ২ জনের দেহে করোনা পজেটিভ আসে।
বার্তা বাজার / ডাব্লিও.এস