করোনায় মৃত্যুবরণকারী দুই পুলিশের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান

করোনার যুদ্ধে মৃত্যুবরণকারী পুলিশের এস আই সুলতানুল আরেফীন ও কন্সটেবল আশিক মাহমুদের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

গতকাল বিকালে জামালপুর জেলা পুলিশের কার্যালয়ে মৃতের পরিবারের কাছে অনুদানের চেক প্রদান করেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

সম্প্রতি কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমান বন্দর এলাকার ট্রাফিক কন্সটেবল আশিক মাহমুদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের এসআই সুলতানুল আরেফিন মৃত্যুবরণ করেন।

মৃত ট্রাফিক কন্সটেবলের বাড়ি মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামে এবং এসআই এর বাড়ি সদর উপজেলার হাজিপুর ফকিরপাড়া গ্রামে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে রাষ্ট্রিয় মার্যাদায় নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা করা হয়। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামালপুর জেলা পুলিশ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর