পাকুন্দিয়ায় প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান

পাকুন্দিয়ায় আমেরিকা প্রবাসী একে এম মাহফুজুল হুদা তুহিন এর নগদ অর্থ ও জাপান প্রবাসী মেহেদী হাসান জনী ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল উপজেলার ঝাউগারচর গ্রামের বাসিন্দা ও কোদালিয়া উচ্চ বিদ্যায়ের সাবেক প্রধান শিক্ষক একে এম শামছুল হুদা মেনু (বি এস সি)’র ছেলে আমিরিকা প্রবাসী একে এম মাহফুজুল হুদা তুহিনের পক্ষ থেকে তার বড় ভাই প্রভাষক একে এম মাহবুবুল হুদা সোহেল ৪০০ পরিবারের কে নগদ অর্থ প্রদান করেন।

এদিকে, চরটেকী গ্রামের বাসিন্দা জাপান প্রবাসী মেহেদী হাসান জনীর পক্ষ থেকে উনার বাবা বাবুল মিয়া ১০০ জনকে ঈদ উপহার প্রদান করেন। এসময় জনীর বন্ধু শিক্ষক এমএস আল – মামুন,ছোট ভাই রানা, ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর