সুনামগঞ্জে নতুন ৬ করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৬ জনের দেহে নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন তাহিরপুর উপজেলার, ২ জন সুনামগঞ্জ পুলিশ লাইন্সয়ের এবং ১ জন ছাতক উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.শামস উদ্দিন বার্তাবাজার’কে বলেন, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ৬ জনের দেহে করোনা পজিটিভ আসে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, দিরাই উপজেলায় ৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১২ জন, ছাতক উপজেলায় ৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ৬, জন, শাল্লা উপজেলায় ৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৬ জন, ধর্মপাশা উপজেলায় ১৪ জন, তাহিরপুর উপজেলায় ১২ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর ও হাসপাতাল থেকে ৪ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৬ জন, শাল্লা উপজেলা থেকে ৮ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন, দিরাই উপজেলা থেকে ৫ জন, ছাতক উপজেলার ৫ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ৫ জন, ধর্মপাশা উপজেলা থেকে ৪ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর