আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিনেও চট্টগ্রামের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্রে যাতায়াতে নিষেধাজ্ঞা বহাল থাকার কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (২১ মে) বিকালে গণ মাধ্যমে সর্বসাধারণের উদ্দেশ্যে উক্ত নিষেধাজ্ঞার কথা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তী প্রকাশ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বিজ্ঞপ্তীতে জানানো হয় যে, “করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকার পতেঙ্গা সী বিচ, পারকি বীচ, ফয়েজ লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম নিষিদ্ধকরন সংক্রান্তে গত ১৮ মার্চ,২০২০খ্রীঃ সিএমপি কর্তৃক জারিকৃত নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোন দর্শনার্থী যেন নগরীর কোন পর্যটন কেন্দ্রে সমাগম না করেন সেই জন্য নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অত্র নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কেএ/বার্তাবাজার