কুমিল্লায় নতুন করে শনাক্ত ৫৭, মৃত্যু ৩

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩জন। যা বিগত সময়ের তুলনায় এ জেলায় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৪ জন, আদর্শ সদরে ১০ জন, চান্দিনায় ৯ জন, দেবিদ্বারে ১২জন, তিতাসে ১জন, লাকসামে ২জন, লালমাইয়ে ১জন, মুরাদনগরে ৯জন, নাঙ্গলকোটে ৮জন ও বরুড়ায় ১জন। এসময়ে সুস্থ হয়েছেন ২১জন।

এনিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৪২৯ জনে এবং জেলায় মারা গেছেন মোট ১৭ জন।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর