টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইল শহরের পদ্মমনি পুকুর থেকে বৃহস্পতিবার ২১ মে দুপুর বেলা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রির্পোট পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

কাউন্সিলর হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে ওই ব্যক্তি শহরের পদ্মমনি (বড় পুকুর) পুকুরে গোসল করতে নামেন। তার পর তিনি আর ডাঙ্গায় উঠেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিল লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর