বুরুদিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমন আকন্দের মৃত্যুতে শোক বইছে ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে। আসন্ন ঈদুর ফিতরকে সামনে রেখে সুমন আকন্দের মেয়ে মাওয়ার জন্য উপহার পাঠালো সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সাধারণ সম্পাদক আমিনুল হক জজ।
আজ (বৃহস্পতিবার) বিকেলে আমিনুল হক জজের পক্ষে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী শুভ, ছাত্রনেতা আজিজুল হাকিম সাদবিন,দিপু,তপু ছাত্রদল নেতা সুমন আকন্দের বাড়িতে গিয়ে এসব উপহার সামগ্রী পৌছে দেন।
উল্লেখ্য,গত ০৭ এপ্রিল পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে সুমন আকন্দের মৃত্যু হয়। তারপর পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তিনি বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে। তিনি একটি ফার্মাসিউটিক্যালস কম্পানিতে চাকরি করতেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস