অসহায় শিশুরা পেল নতুন জামা

দরজায় কড়া নাড়ছে ঈদ। করোনা দুর্যোগে অসহায় পরিবারগুলো অবুঝ শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পসরা সাজিয় বসেছে মুক্তিরবন্ধন ফাউন্ডেশন।

শিশুরা নিজেদের পছন্দ মতোন জামা, মেহেদী, প্রসাধনী সামগ্রী নিতে পারছেন বিনে পয়সায়। রমজানে ‘ফ্রি বাজার’ পরিচালনার পর ঈদ উপলক্ষে ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে বিশেষ এ কার্যক্রম চালু করেছে মুক্তিরবন্ধন ফাউন্ডেশন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে বিত্তবানদের অনুদান ও নিজস্ব অর্থায়নে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন দীর্ঘ দিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটি রমজানের শুরুতে নিম্ন আয়ের মানুষের মাঝে ‘ফ্রি বাজার’ কার্যক্রম পরিচালনা করেছে।

এবার ঈদ সামনে রেখে অসহায় ও প্রতিবন্ধী ৬৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছে। বৃহস্পতিবার দু’দিন ব্যাপী ব্যতিক্রমী ও উদ্যেগের উদ্বোধন করা হয়। পরিবার গুলোর মাঝে ঈদ সামগ্রী প্রদানের পাশাপাশি ঈদ উৎসবের অংশ হিসেবে প্রতিটি পরিবারের শিশুদের হাতে নতুন কাপড়, প্রসাধনী সামগ্রী, খেলনা ও বেলুন তুলেদেন অতিথিরা। শিশুরা এসব জিনিস হাতে পেয়ে অতিথিদের সামনেই হৈহুল্লোরে আনন্দে মেতে ওঠে।

অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আজহারুল ইসলাম পলাশ জানান, প্রতিবছরের মতো এবারও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে আমাদের এই আয়োজন। এ কার্যক্রম দুইদিন ব্যাপী চলমান থাকবে।

জেলা প্রসাশক মো. মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে এমন কার্যক্রম নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে ভালো লাগছে। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর