ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৬১১, মৃত ১৪০

গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৫ হাজার ৬১১ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস, মারা গেছেন আরও ১৪০ জন। বেড়েই চলেছে করোনা শনাক্তের সংখ্যা। কোনক্রমেই কমানো যাচ্ছে না করোনার সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসজনিত কারণে ৩ হাজার ৩০৩ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৬ হাজার ৭৫০ জনে পৌঁছেছে।

বুধবার সকাল ৮ টা পর্যন্ত ৪২ হাজার ২৯৮ জন রোগী সুস্থ হয়েছে।

করোনা সংক্রমণের হারে দেশটির সব রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে মঙ্গলবারই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮৮ জন মানুষ, এ নিয়ে মোট ১২ হাজার ৪৪৮ জন মানুষ আক্রান্ত এ রাজ্যে। তবে গতকাল পর্যন্ত মহারাষ্ট্রের পরেই করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে ছিল গুজরাট। কিন্তু একদিনের মধ্যে আক্রান্তের দ্বিতীয় স্থানে চলে গেল তামিলনাড়ু। গুজরাটে এখন মোট করোনা আক্রান্ত ১২ হাজার ১৪০ জন।

এদিকে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৯২৬ জন। তবে সংক্রমণের সংখ্যা এই রাজ্যে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জ.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর