চট্টগ্রামে কদমতলী রৌশন মসজিদের প্রধান ফটকে স্থাপন করা হলো স্যানিটাইজার ইউনিট।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল চারটার দিকে মসজিদ কমিটির পক্ষ হতে মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষার্থে মসজিদের প্রধান ফটকে/দরজায় বসানো হলো ডিসইনফেকশন বা স্যানিটাইজার ইউনিট।
মসজিদ কমিটির যুগ্ন সম্পাদক (প্রশাসন) সোহেল আহমেদ বার্তাবাজারকে জানান, মসজিদে জামাতের সহিত নামাজ আদায়ের ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা বাতিলের পর হতে মসজিদে প্রতিনিয়ত ধর্মপ্রাণ মুসল্লীদের ভীড় বাড়ছে। আর মুসল্লীদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে মসজিদের প্রধান দরজায় একটি অটোমেটিক জীবাণু বিধ্বংসী ইউনিট বা ডিসইনফেকশন ইউনিট বসানো হয়েছে৷
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মসজিদের মুয়াজ্জিন মাওলানা রফিকুল ইসলাম, মুয়াজ্জিন মাওলানা আনোয়ার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আফসার, কোষাধ্যক্ষ লিয়াকত আলী, রাসেল আরমান, রাসেল আরাফাত, রিপন আহমেদ, সবির আহমেদ সহ প্রমুখ।
বার্তা বাজার/টি.বি