সাড়ে সাতশো হতদরিদ্রকে রাজীবের খাদ্য সহায়তা প্রদান

পবিত্র মাহে রমজানের ২৭-তম দিনেও সাভার উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র রোজাদার মানুষ এসে ভিড় করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি বাসভবনের সামনে।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে সাড়ে সাতশো হতদরিদ্র রোজাদারদের মাঝে মঞ্জুরুল আলম রাজীবের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ছবি: বার্তা বাজার

এসময় সেখানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে মাঠে নামেন মঞ্জুরুল আলম রাজীব। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রদত্ত ‘উপহার (জি আর)’ সাধারণ মানুষের মাঝে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে বিতরণের পাশাপাশি নিজেও ব্যক্তিগত অর্থায়নে হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান শুরু করেন। এছাড়া ‘হটলাইন’ নাম্বারের মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণির জন্য গোপনে পরিচয় গোপন রেখে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন। এভাবে সাভারের প্রায় কুড়ি হাজার পরিবার মঞ্জুরুল আলম রাজীবের থেকে এই করোনা পরিস্থিতিতে প্রত্যক্ষভাবে খাদ্য সহায়তা পেয়েছেন।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, পবিত্র মাহে রমজান এর প্রথম দিন থেকেই নিজের অর্থায়নে হতদরিদ্র মানুষ সহ সব শ্রেণির রোজাদারদের জন্য উন্নত মানের খাবার হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাড়ে সাতশো হতদরিদ্র রোজাদারদের মাঝে তা বিতরণ করা হয়। রমজানের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানা গেছে।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর