পাকুন্দিয়ায় মসজিদের ইমামের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে ‘মাননীয় প্রধামন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী’ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় পাকুন্দিয়া উপজেলার পৌরসভা ব্যতীত ৯ টি ইউনিয়ানের ৪৬১ টি জন মসজিদের ইমামের হাতে ৫ হাজার টাকার অার্থিক নগদ অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো: শামসুদ্দিন, হোসেন্দি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আ:হামিদ টিটু, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো: মঈন উদ্দিন প্রমুখ উপস্হিত ছিলেন উল্লেখ্য কওমী মাদ্রাসার এতিমখানা আওতাধীন মসজিদ বাদ দিয়ে অনুদান দেওয়া হয়।

বার্তা বাজার/টি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর