রাজধানীর উত্তরায় সাংবাদিক আমিনুল ইসলাম এর উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানবন্ধন করেছে উত্তরার সকল সাংবাদিকবৃন্দ।
দৈনিক বাংলাদেশ বুলেটিনের সিটি রিপোর্টার মো. আমিনুল ইসলাম এর উপর ডিএম শামীমের লালিত সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এসময় সাংবাদিক আমিনুল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় থানায় গিয়ে বিষয়টি অবহিত করে পরবর্তিতে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে প্রথমিক চিকিৎসা শেষে পুনরায় থানায় একটি লিখিত অভিযোগ করলে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি উত্তরা পূর্ব থানা পুলিশ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবগঠিত ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীম ও তার সহকারি মামুন সিরাজুল কাদের কানন, মো. মাসুদ রানার দূর্নীতি, মাদক ও অনিয়ম তুলে ধরে সর্বশেষ ১৮মে ২০২০তারিখ বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রকাশিত হলে ডিএম শামীমের লালিত সন্ত্রাসী বিভিন্ন লোক দিয়ে আমিনুল ইসলামকে প্রাননাশের হুমকি দেয়। এরি জের ধরে ১৯ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ৮.৩০মি. দিকে নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের গেট সংলগ্ন বেস্ট ফারমা লিঃ নামক ফার্মেসীর সামনে মাসুদ রানাসহ আনুমানিক ১০/১২ জন লোক তাদের বয়স ১৮ থেকে ২৪ বছর। হঠাৎ আমিনুল ইসলামের মোটরসাইকেলের সামনে এসে ঘিরে ধরে এবং মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে বলে তোর বাসা কোথায়?, তুই কিসের সাংবাদিক? শামীম ভাইয়ের বিরুদ্ধে নিউজ করো? তরে নিউজ করামু।এই বলে তাদের হাতে থাকা লোহার রড ও পাইপ দিয়ে সাংবাদিককে পিটিয়ে নিলা ফুলা জখম করে গুরতর আহত করে। তারা আমিনুলের সাথে থাকা একটি মোবাইল ও গাড়ির চাবি, গলার চেইন ছিনিয়ে নেয় এবং গাড়ির সামনের অংশ ভেঙ্গে ফেলে। আমিনুল জীবন বাঁচানোর জন্য কোনরকম দৌড়ে থানার উদ্দেশ্যে ছুটে যায়। এসময় সন্ত্রাসীরা থানার দিকে যেতে দেখলে ভয়ে পালিয়ে যায়।
এব্যাপারে আমিনুল ইসলাম জানান, সত্য ঘটনা তুলে ধারা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ত¡। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। ডি এম শামীমের ত্রান নিয়ে সাধারন মানুষের উপর অত্যাচার, দূর্নীতি ও তার ওয়ার্ডে ঘটে যাওয়া অনিয়ম তুলে ধরার কারনে ডিএম শামীমের নির্দেশে ও কানোনের সহযোগীতায় মাসুদ রানাসহ তার দলবল নিয়ে আমার উপরে হামলা চালায়। আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বার্তা বাজার/টি.বি