প্রচার বিমুখ একজন গরীবের বন্ধুর কথা

পাহাড়ী জনগোষ্ঠির অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তাই এই অবহেলিত জনগোষ্ঠিকে মানবতার হাত বাড়িয়ে তাদের পাশে থেকেছেন সর্বদাই। কখনও বা কারো আর্থিক সমস্যা কখনও কারো মেয়ে বিয়ে, কারো ছেলের পড়ার খরচ, কেউ ঘরে খাবার নেই তাকে সাহায্য করা। এমনকি তারই আর্থিক অনুদানে গড়ে উঠেছে কুশারিয়া তালিমুল কোরআন নামে একটি মাদ্রাসা সেখানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কিন্তু বিনিময়ে কখনও কোনদিন আসেনি আলোচনায় ।নিরবে করে গেছে সবাইকে সহযোগিাতা। তাই মরণঘাতি করোনাভাইরাস এ থেমে নেই তার সহযোগিাতার পথ চলা ।

করোনাভাইরাসে যখন সারা পৃথিবী উলোট পালোট তখন অনেক মানুষ ঘরে বসে দিন অতিবাহিত করছে । কি দিয়ে সংসার চালাবে কেমনে তারা মাসুম বাচ্চার মুখে তুলে দিবে এক মুঠো অন্য। ঠিক তখনই ব্যক্তি উদ্যোগে তিনি রাতের আঁধারে চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে হাজির হয়েছে ৪৫০ জন অসহায় মানুষের পাশে।দিয়েছে সাহস তোমরা কোন চিন্তা করো না আমি পাহাড় বাসীর পক্ষ থেকে তোমাদের পাশে আছি। আর সে মানুষটি হলেন ঘাটাইল উপজেলার পাহাড়ী জনপদের বাসিন্দা সন্ধ্যানপুর ইউনিয়নের অধিবাসী নাদিম পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী কুশারিয়া বাসষ্ট্যান্ড বনিক সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল বাছেত ।তিনি গরীব দুঃখী মানুষের দ্বারে দ্বারে ঘুরে করে যাচ্ছে সহযোগিতা ।

রাতের আধারে বাড়ি বাড়ি ঘুরে গরীব মানুষ কে সহযোগিতা করা বিষয়ে মোঃ আব্দুল বাছেত বলেন, আমি ধর্মীয় নিয়ম অনুযায়ী মানুষ কে সহযোগিতা করেছি এক হাত দিয়ে দান করলে আরেক হাত যেনো না জানে।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর