বিশ্বে একদিনেই করোনায় আক্রান্ত ১ লাখ ৬ হাজার

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার মানুষ। বিশ্বে এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাস দরিদ্র দেশগুলো ছড়িয়ে পড়ছে। ধনী দেশগুলো যখন লকডাউন তুলে নিচ্ছে তখন দরিদ্র দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

এ পরিস্থিতি তিনি নিম্ন ও স্বল্পউন্নত দেশগুলোর জন্য উদ্বেগজনক জানিয়ে বলেন, করোনা মহামারী শেষ হতে এখনও অনেক সময় বাকি। আমাদের অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। দরিদ্র দেশগুলোতে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় এর মোকাবিলা করা আরও কঠিন হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর