বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত ২২ জনের ১৯ জনই পুরুষ

প্রাণঘাতী করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আজ। আজকের মৃত্যুদের মধ্যে পুুরুষের সংখ্যাই বেশি।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। এদিনে মৃত্যু হয়েছে ২২ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩৯৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৩৯৫ জন। মৃত ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং বাকী তিনজন নারী।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ১৪ হাজার ১১৪টি।

এর আগে, গতকাল বুধবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ১ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর