শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ সমগ্রী বিতরণ করা হয়েছে। শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলা, ভেদরগঞ্জ ও ডামুড্যা, গোসাইরহাট, জাজিরা ,নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ৭টি থানা থেকে ৪শ ইমামদের ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত লকডাউনে থাকা গরিব অসাহায় ১৪টি পরিবারকে জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে পালং মডেল থানা চত্ত¡রে সামাজিক দুরোত্ত বজায় রেখে একযোগে এক কার্যক্রমের উদ্বোধন করা হয়।এসময় উপস্তিত ছিলে অতিরিক্ত পুলিশ সুপার সদর তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন, ওসি তদন্ত আসরাফুল ইসলাম, ডি আই ১ আজাহার হোসেন প্রমৃখ।
৬ উপজেলায় ৪শ ইমান ও মুয়াজ্জেনদের এ সহায়তা দেয়া হয়। এসময় চাল, ডাল, সাবান, তেল, সেমাই, চিনি বিতরণ করা হয়েছে।
বার্তা বাজার/টি.বি