শেরপুরে পুলিশসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

বগুড়ার শেরপুরে ২০ মে বুধবার এক পুলিশ কনস্টেবলসহ আরো ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শেরপুর উপজেলায় আক্রান্ত হলেন ৮ জন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের এ তথ্য জানান। যাদের নমুনায় করোনা পজিটিভ হয়েছে তারা হলেন শেরপুর থানার পুলিশ সদস্য মমিনুল ইসলাম (৩৫), ঢাকা ফেরত খামারকান্দি ইউনিয়নের মাগুড়ারতাইড় গ্রামের আব্দুর রউফ মেম্বারের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও শেরপুর শহরের উত্তরসাহাপাড়ার বাদশা মিয়ার ছেলে ওমর ফারুক (১৭)। তাদের শরনীরে করোনার কোন উপসর্গ ছাড়াই পজিটিভ হয়েছে।

বার্তা বাজার/টি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর