জামালপুর শহরের পুর্ব মুকন্দবাড়ি এলাকায় রুপালী বেগম (৩০) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ ওঠেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে স্বামী বকুল মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শহরের মুকন্দবাড়ি এলাকার আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও ৫ বছরের এক শিশু পুত্রকে নিয়ে বসবাস করতেন মোটর শ্রমিক বকুল মিয়া।
নিহতের পরিবারের অভিযোগ, বুধবার গভীর রাতে গৃহবধূ রুপালীকে বিদ্যুতের তার দিয়ে হাত-পা বেধেঁ নির্যাতন করে হত্যা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সেহরীর সময় প্রতিবেশীরা রুপালী হত্যার ঘটনা টের পেয়ে স্বামী বকুল মিয়াকে আটক করে বাড়ির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। আজ সকালে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও স্বামী বকুল মিয়া গ্রেফতার করে।
পুলিশ জানায়, নিহত গৃহবধুর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বার্তা বাজার/টি.বি