ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ২০ হাজার

ব্রাজিলে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ হাজার ৯৫১ জনের মরণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে গত মঙ্গলবারের রেকর্ড ভেঙে গেছে। গত মঙ্গলবার দেশটিতে করোনা শনাক্ত হয় ১ হাজার ১৭৯ জনের।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (২০ মে) করোনায় মৃত্যু হয়েছে ৮৮৮ জনের, মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৮৫৯।

এ সপ্তাহের শুরুতে করোনা আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেয় ব্রাজিল। প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে আছে রাশিয়া নাম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর