যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে আরও ২৩ হাজার ২৮৫ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫১৮ জনের।

ওই পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫১ হাজার ৮৫৩ এবং মারা গেছে ৯৩ হাজার ৪৩৯ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৩৯ জন। এর মধ্যে মারা গেছে ৯৪ হাজার ৯৪১ জন।

ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭০ হাজার ৮১২ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ২৭ হাজার ২৮৬। অপরদিকে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৮১৫ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৪৯ জন। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৭৫৮ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৭২ হাজার ৪৮৪টি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর