ঢাকায় রাতভর ঝড়-বৃষ্টি

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে রাতভর ঝড়-বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বয়ে গেছে রাজধানীতে। সকালের দিকে বৃষ্টির পরিমাণ কমে এলেও এখনও মাঝে মাঝেই বইছে দমকা হাওয়া।

বৃহস্পতিবার (২১ মে) সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার বিকেলে বাংলাদেশের উপকূলের খুব কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্পান। ঘূর্ণিঝড়টির মূল অংশ আছড়ে পরে ভারতে তবে এই ঝড়ের ব্যাস ছিল প্রায় ৫০০ কিলোমিটারের মতো। ফলে ঝড়ের তাণ্ডব শুরু হয় উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা অঞ্চল দিয়ে।

আম্পনের প্রভাবে বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সন্ধ্যার পর দেশের অন্য জেলাগুলোর মতো ঢাকাও শুরু হয় দমকা হাওয়া আর বৃষ্টি। কখনও মুষলধারে আবার কখনও গুঁড়িগুঁড়ি। আম্পানের তাণ্ডবে অনেক এলাকায় গাছ, গাছের ডাল ভেঙে পড়েছে।

গাছ পড়ে কয়েকটি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকার বাইরের তিন জেলায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ঢাকার এমন কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভয়ে অনেকেই রাতভর আতঙ্কে কাটিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর